ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি

ads

বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে লাইভে এসে হত্যার হুমকি দিয়েছেন এক যুবক। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে দা দেখিয়ে প্রকাশ্যেই এই হুমকি দেন মহসিন তালুকদার নামের ওই যুবক।


রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক ভিডিওতে হত্যার হুমকি দেন সিলেটের সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে মহসিন তালুকদার। তিনি বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে সিলেট থেকে হেঁটে ঢাকায় যাব।'Mohsin Talukdar' নামের আইডি থেকে ওই যুবক এই লাইভ ভিডিওটি প্রচার করেন। সম্প্রতি কালীপূজা এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যা করার কথা বলেন মহসিন।


এসময় তিনি অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করে নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো একটি লাইভ ভিডিওতে এসে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি সাকিব আল হাসানকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে বলেন।


এ সময় তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না। বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত তার ভিডিওদুটি সরানো হয়নি। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই মাঠে নেমেছে পুলিশ। সাইবার ফরেনসিকের কাছে ভিডিও লিঙ্কটি হস্তান্তর করা হয়েছে। দ্রুতই এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ।

ads
ads
ads

Our Facebook Page